শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
মেসিকে দলে চাননি এক কোচ, লা মাসিয়ার রিপোর্টে বেরোল চাঞ্চল্যকর তথ্য সাংবাদিক আলিফ হত্যাকারীদের,২৪ ঘন্টার মধ্যে আটকের আল্টিমেটাম দিলেন সাংবাদিক নেতারা  চোটের ধকল সইতে না পেরে স্কটিশ বোলারের অবসরের ঘোষণা এশীয় সহযোগিতা জোরদারে তিনটি উদ্যোগ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের রাঙামাটি শহরে পুলিশের অভিযানে ছাগল চোরসহ আটক ১১; ছাগল উদ্ধার ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর বড়বাড়িতে বসুন্ধরা ক্রীড়া চক্রের ক্লাব ভবনের উদ্বোধন শারদীয় দূর্গাপূজা-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন  আশুলিয়ায় হাবিব এগ্রোর নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং

দৌলতপুরে টয়লেটের মলের দূর্গন্ধে আল্লারদর্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অতীষ্ঠ

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২৪৭ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে টয়লেটের মলের দূর্গন্ধে অতীষ্ঠ হয়ে পড়েছেন আল্লারদর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ফলে চরমভাবে ব্যাহত হচ্ছে তাদের পাঠদান কার্যক্রম ও পড়া-লেখা। দূর্গন্ধরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরকে লিখিতভাবে জানানো হলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হওয়ায় কোন সুফল পাননি ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।বিদ্যালয় কতৃপক্ষের লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার আল্লারদর্গা বাজারে অবস্থিত আল্লারদর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের দক্ষিণ পাশের্^র সীমানায় আল্লারদর্গার হলুদবাড়িয়া গ্রামের জোনায়েদ বিশ^াসের একটি দ্বিতল ভবন অবস্থিত। ওই ভবনে ব্যবহৃত সব টয়লেটের মল পাইপের লাইনের মাধ্যমে সর্বদা বিদ্যালয় চত্বরে ফেলা হচ্ছে। ফলে মলের দূর্গন্ধে বিদ্যালয়ে আসা শত শত কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক শেডে অবস্থানরত অভিভাবকগণ, কর্মরত শিক্ষকবৃন্দ অতীষ্ঠ হয়ে চরম দূর্ভোগে পড়েছেন। এতে পরিবেশ দূষিত হওয়ায় শিক্ষাকার্যক্রমও চরমভাবে ব্যাহত হচ্ছে।দূর্গন্ধের বিষয়টি ওই ভবনের মালিক কে একাধিকবার মৌখিক ভাবে বলা হলেও তিনি কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি। যার প্রেক্ষিতে নিরুপায় হয়ে দূষিত পরিবেশ রক্ষায় আল্লারদর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও দৌলতপুর প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন। তবে অভিযোগ দেওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে আল্লারদর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম জানিয়েছেন।এ বিষয়ে দৌলতপুর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা সিদ্দিকা বলেন, বিষয়টি আমি অবগত আছি। মল অপসারনে ওই বাড়ির মালিক প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু এখনও তা কার্যকর না হওয়ায় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৪,/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit