বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

মাটিরাঙ্গায় পাহাড় কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা

মো. জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৭৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায়  জাফর নামে এক ব্যাক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড টিএন্ডটি টিলা এলাকায় অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন। 

এ সময়, অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধন ২০১০) অনুসারে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। পাহাড় কাটা আইনত দন্ডনীয় অপরাধ উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন বলেন, পাহাড় কাটা বন্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit