শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

যেভাবে সুস্বাদু বাদশাহী ডিম কোর্মা রান্না করবেন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১২৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : কম দামে সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার হিসেবে ডিমের কোনো তুলনা নেই। ডিমের যেকোনো পদ স্বাদেও হয় দুর্দান্ত। তাই তো আট থেকে আশির অতি পছন্দের খাবার এটি। তবে শুধু সেদ্ধ, ভাজা কিংবা ঝোল নয়, ডিম খান রাজকীয় স্বাদে। রুটি, পরোটা অথবা গরম ভাতের সঙ্গে পাতে পড়ুক বাদশাহী ডিম কোর্মা। দেখে নিন কীভাবে বানাবেন।

উপকরণ 

সেদ্ধ ডিম ৫-৬টা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, জিরা গুঁড়ো, গোটা গরম মশলা, টক দই, এক কাপ গরম দুধ, কাজুবাদাম বাটা, স্বাদমতো লবণ ও চিনি, রান্নার জন্য সাদা তেল।

প্রণালী

কড়াইতে তেল গরম করে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নিন। ওই কড়াইয়ে আরও দু’চামচ তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিন। একটু নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজের রঙ হালকা বাদামি হয়ে এলে তাতে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভাজতে থাকুন। আদা-রসুনের কাঁচা গন্ধ চলে গেলে জিরা গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে কষাতে থাকুন। কিছুক্ষণ কষানোর পর টক দই আর বাদাম বাটা দিয়ে দিন। কম আঁচে নাড়তে থাকুন। কয়েক মিনিট নাড়াচাড়া করার পর তাতে মিশিয়ে দিন দুধ আর সামান্য চিনি। দুধ ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো কড়াইতে দিয়ে দিন। আরও একবার নাড়াচাড়া করে ঢাকা দিন। ঝোল একটু টেনে এলে নামিয়ে নিয়ে পরোটা বা রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন বাদশাহী ডিম কোর্মা।

কিউএনবি/অনিমা/২৮ জানুয়ারী ২০২৪,/রাত ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit