ডেস্ক নিউজ : রোববার (২৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়। এতে বলা হয়, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের রশিদপুর-২নম্বর কূপে ওয়ার্কওভারের মাধ্যমে আপার স্যান্ড টপ জোনে টেস্টিং করে গ্যাস স্তরের সন্ধান পাওয়া গেছে।
আগামী ১০ দিনের মধ্যে দৈনিক ৮০ লাখ ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। গ্যাসের বর্তমান ভারিত গড় মূল্য বিবেচনায় এ স্তরে উত্তোলনযোগ্য ১৫৭ বিলিয়ন ঘনফুট গ্যাসের মূল্য ১০ হাজার ৬৭০ কোটি টাকা ।
কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৪,/রাত ১১:১২