রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

ফুলবাড়ীর বারাই হাটে শীতবস্ত্র বিতরণ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপু প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৪৭ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপু প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বারাই হাট মাইনোরিটিস রুরাল সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর শুভ উদ্বোধন ও উক্ত সংগঠন এর উদ্দ্যেগে ২শতাধিক গরীব দুঃখি মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলার বারাই হাট মাইনোরিটিস রুরাল সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর উদ্দ্যেগে গরীব দুঃখি মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি হিসাবে ফুলবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাইনোরিটিস রুরাল সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সভাপতি মি. লক্ষীরাম টুডু লক্ষন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা আদিবাসি সমিতির সাবেক সভাপতি মি. সোলেমান মারান্ডী এবং জমিদাতা সদস্য বাবলু মুরমু, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন ও ফুলবাড়ী মাইটিভি প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলাম ভূট্টু। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন, সংগঠনের সুভাস হেমরুন। সঞ্চালনায় ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সংগঠনের মিঠুন মুরমু।

এ সময় মাইনোরিটিস রুরাল সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন মাইনোরিটিস রুরাল সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit