বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

চৌগাছায় মাদকের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে মারামারিতে তিনজন আহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৪৬৮ Time View
স্টাফ রিপোর্টার চৌগাছা  (যশোর) :  যশোরের চৌগাছায় মাদক বহন করার টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন । মানিক নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারী) রাতে পৌরসভার মাঠপাড়ায় মতলেবের চায়ের দোকানে সামনে এই মারামারি ঘটনা ঘটে। আহতরা হলেন, পৌরসভার ৫ নং ওয়ার্ডের মাঠপাড়ার রবিউল ইসলামের ছেলে মানিক হোসেন (৩০), একই এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে আওলিয়ার রহমান (৩০) ও আব্দুর রাজ্জাকের ছেলে নয়ন উদ্দীন (২৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদকের টাকা ভাগবাটোয়ারা নিয়ে কথাকাটাকাটির জেরে এ ঘটনা ঘটে। এক পর্যায়ে মানিক মিয়াকে তারই মাদক বহনকারী নয়ন উদ্দিন ও আউলিয়ার রহমান মিলে লোহার রড ও বাসের লাঠি দিয়ে পিটিয়ে  গুরুতর আহত করে।  এ সময়  মানিক হোসেন ও তার নিকট থাকা ধারালো গাছিদা দিয়ে নয়ন উদ্দিন ও আউলিয়ার রহমানকে এলোপাতাড়ি কোপ দেয় এতে নয়নের ঠোট কেটে গুরুতর জখম হয় ও আউলিয়ারের ডান হাতের আঙ্গুল কেটে জখম হয়।

পরবর্তীতে স্থানীয় জনগণ মানিককে গণপিটানি দিলে মানিক গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয় জনগণ তিনজনকেই উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে  নিয়ে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে মানিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।  অপর দুই জন নয়ন ও আউলিয়ার চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব‌্যরত চিকিৎসক খন্দকার জুলকার ইসলাম বলেন, প্রাথমিকভাবে তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে । এদের মধ্যে একজনের মাথায় ভারী কোনো যন্ত্রের আঘাতের কারণে আশঙ্কাজনক হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, পৌরসভার ৫ নং ওয়ার্ডে মারামারি ঘটনাটির কথা স্বীকার করেন এবং এই ঘটনায় দুই জনকে আটক করেছেন বলে জানিয়েছেন তিনি।

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit