রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
দূর্গাপুরে অবৈধভাবে আনা প্রসাধনী ও খাদ্যসামগ্রীসহ তরুণ আটক নেত্রকোনায় আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে মাইলস্টোন ইসলামিক একাডেমির যাত্রা শুরু বাড়ির ছাদে সোলার ইউনিট স্থাপনে মিলবে ‘গ্রিন হাউস’ স্বীকৃতি, বিশেষ কর ছাড় ৮ জন শিক্ষক মিলেও পাস করাতে পারলেন না একমাত্র ছাত্রকে ভারতে ১২ বছরে দারিদ্র্যমুক্ত প্রায় ৫০ কোটি মানুষ ইংরেজি ও আইসিটিতেই বড় ধাক্কা, ফেল ৩৮২০২১ শিক্ষার্থী ফেনীর বিকন মডেল কলেজে শতভাগ ফেল, ভবনে ঝুলছে তালা রাজনৈতিক সমঝোতা আইনি ভিত্তির চেয়েও বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় ডিজে পার্টি, সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত যে কারণে জামায়াতকে সন্দেহ বিএনপির

বেশি পরিমাণে পানি পান করার পদ্ধতি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১০০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : মানুষের শরীরের ৭০ ভাগই পানি। শরীরের সার্বিক কাজ পরিচালনার জন্য অনেক বেশি পানি পান করা প্রয়োজন। গরমের সময় শরীর থেকে অনেক ঘাম বের হয়ে যায়। তাই পানি পান করে শরীরের অভ্যন্তরীণ কাজকর্মের ভারসাম্য বজায় রাখতে হয়। অপরদিকে শীতের ঠান্ডা আবহাওয়ায় শরীর থেকে বাতাস পানি টেনে নেয়। তাই ত্বককে রুক্ষতা থেকে বাঁচাতের বেশি বেশি পানি পান করা উচিত। তাছাড়া, পানিশূন্যতার কারণে অনেক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। তবে অনেকেই বেশি পানি পান করতে পারেন না। তারা জেনে নিন, যে উপায়ে পানি পান করা বাড়াতে পারেন-

রুটিন: পানি পান করাকে একটি অভ্যাসে পরিণত করে ফেলুন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটি বড় গ্লাস ভর্তি করে পানি পান করুন। সেই সাথে প্রতি বেলা খাবার খাওয়ার আগেও সেই গ্লাসে পানি পান করুন। ঘুমাতে যাওয়ার আগে বেশি পান পান করবেন না। ছোট একটি গ্লাস ব্যবহার করতে পারেন। প্রতিদিন এভাবে পানি পান করলে অভ্যাস হয়ে যাবে।

মনে করিয়ে দেওয়া: নিজেই নিজেকে পানি পান করার কথা মনে করিয়ে দিন। প্রয়োজনে মোবাইল ফোনের টাইমার বা অ্যালার্মের সাহায্য নিতে পারেন।    

পানি জীবন বাঁচায়


ঢোক: পানির ছোট চুমুক দিয়ে খেলে, পানি খাওয়ার পরিমাণ বাড়ানো যাবে না। একবারে ৫ থেকে ১০ ঢোক করে পানি পান করুন। প্রতিবার পানি পান করার সময় এই নিয়মটি মেনে চলুন। তাহলে সারাদিনে অল্প অল্প করে শরীর অনেকটা পানির জোগান পাবে।

পানির বোতল: এমন একটি বোতল কিনুন যার ওজন খুব বেশি না। পছন্দের রঙ এবং ডিজাইনে কিনতে পারেন। এতে বহন করতেও সুবিধা হবে আর পানি পান করাও আনন্দের হবে। তাছাড়া, কাজের বা যাত্রার সময় কাছাকাছিও রাখতে পারবেন।

পরিমাপ করুন: প্রতিদিন কতটুকু পানি পান করছেন সেটার হিসাব রাখুন। কাগজ কলমে বা ফোনে লিখে রাখতে পারেন। দিন দিন পানি পান করার পরিমাণ কতটুকু বাড়ছে, সেটাও তাহলে সহজে নজরে পড়বে। পানির বোতলে একটি রাবার ব্যান্ড পেচিয়ে রাখতে পারেন। এর সাহায্য়ে প্রতিবার যতটুকু পানি শেষ করেছেন, তার চিহ্নিত করে রাখতে পারেন।

তথ্যসূত্র: গন্ডারসেন হেল্থ সিস্টেম

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit