বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীজি (সাঃ) জীবন নিয়ে সকল ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক-ছারছীনার পীর ছাহেব আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাখো নেতাকর্মীর ভালোবাসায় রাঙামাটি জেলা পরিষদের নতুন পরিষদকে বরণ গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর দুদিনে ট্রলিং বোটে ধরা পড়ল ৮০ মণ ইলিশ, শঙ্কায় সাধারণ জেলেরা এখন আমি জামিন চাই না, ট্রাইব্যুনালকে বললেন দীপু মনি ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল তেহরান সালাহউদ্দিন আহমদের গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেফতার

পোপের সেঞ্চুরিতে লড়ছে ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১২৪ Time View

স্পোর্টস ডেস্ক : ১৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংল্যান্ড ১৬৩ রানে পাঁচ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় পড়েছিল। ভারতকে আবারও ব্যাটিংয়ে পাঠাতে তখনো সফরকারীদের দরকার ২৭ রান। ওলি পোপের অনবদ্য সেঞ্চুরিতে এমন কোণঠাসা পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জমিয়ে তুলেছে ইংল্যান্ড।

শনিবার হায়দরাবাদ টেস্টের তৃতীয়দিন শেষ করেছে তারা ছয় উইকেটে ৩১৬ রানে। চার উইকেট হাতে রেখে নিয়েছে ১২৬ রানের লিড। ভারতের বোলারদের হতাশ করে ২০৮ বলে ১৪৮ রানে অপরাজিত পোপ। রেহান আহমেদ ব্যাট করছেন ১৬ রানে। প্রবল চাপের মুখে আক্রমণাÍক ব্যাটিং করেছেন পোপ। তার ১৭ চারে উলটো চাপে পড়ে যান অশ্বিন, জাদেজারা। ষষ্ঠ উইকেটে বেন ফোকসের সঙ্গে তার ১১২ রানের জুটিতেই ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড।

ফোকস ৩৪ রানে আউট হলেও একপ্রান্তে অবিচল থেকে পোপ তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট শতক। জাসপ্রিত বুমরা ও অশ্বিন নেন দুটি করে উইকেট। এর আগে সাত উইকেটে ৪২১ রানে তৃতীয়দিন শুরু করা ভারতের প্রথম ইনিংস থামে ৪৩৬ রানে। রবীন্দ্র জাদেজা ৮৮ ও অক্ষর প্যাটেল আউট হন ৪৪ রানে। ব্যাটিংয়ে সুবিধা করতে না পারলেও চার উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার জো রুট।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৪,/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit