শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম

পাকিস্তানকেও উড়িয়ে দিল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৪০ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার পর পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ নারী দলের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচে জয় পায় স্বাগতিক বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৯৫ রানে থামিয়ে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ। 

আজ শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সম্মিলিত প্রচেষ্টায় ১৩৬ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়ায় ১০০ রানের বেশি করতে পারেনি সফরকারী দলটি। ৩৬ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ।

এদিন কক্সবাজারে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৩৬ রান করে স্বাগতিক বাংলাদেশ দল। দলের হয়ে ২৪ বলে চার বাউন্ডারিতে ৩২ রান করেন সুমাইয়া আক্তার। ৩০ বলে তিন বাউন্ডারিতে ৩১ রান করেন আরবিন। দুই বাউন্ডারিতে ২৪ রান করেন সুবর্ণা। ২৩ বলে তিন চারে ২৩ রান করেন রাবেয়া। 

টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রানের বেশি করতে পারেনি সফরকারী পাকিস্তানের নারী দলটি। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১২ রানে ২ উইকেট নেন আফিয়া আসিমা ইরা।

এছাড়া ৪ ওভারে মাত্র ১০ রানে ১ উইকেট নেন রাবেয়া। তিনি এর আগে ব্যাট হাতে ২৩ বলে ২৩ রান করেন। ব্যাটে-বলের নৈপুণ্যে ম্যাচসেরা হন তিনি। আগের ম্যাচে শ্রীলংকার বিপক্ষেও ১৩ রানে ৩ উইকেট নিয়ে সেরা হয়েছিলেন রাবেয়া।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit