শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

মধ্যপাড়া পাথর খনিতে দৈনিক পাথর উত্তোলনে নতুন রেকর্ড॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১২০ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দেশের উত্তর অঞ্চলের একমাত্র দিনাজপুরের মাধ্যপাড়া পাথর খনিতে পাথর উত্তোলনে একের পর এক নয়া রেকর্ড তৈরী করে নতুন মাইল ফলক গড়েছে খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া- টেস্ট কনসোটিয়াম (জিটিসি) । জানা গেছে, খনি থেকে সর্বোচ্চ পাথর উত্তোলন করে নয়া মাসিক রেকর্ড গড়ার পর এবার প্রায়ই দৈনিক ৬ হাজারের অধিক মেট্রিক টন পাথর উত্তোলন করে নতুন এই মাইল ফলক গড়েছে জিটিসি। চলতি মাসের ২৫ তারিখেও এক দিনে ৬ হাজার মেট্রিক টনের উপর পাথর উত্তোলন করা হয়েছে ।

প্রতিমাসেই মাসিক উৎপাদনের লক্ষ্যমাত্রার অতিরিক্ত রেকর্ড পরিমানে পাথর উত্তোলনের পর এবার দৈনিক পাথর উত্তোলনের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সকল মাসেই একাধিকবার দৈনিক ৬ হাজারের অধিক মেট্রিক টন পাথর উত্তোলন করছে জিটিসি। ফলে দৈনিক উৎপাদানের অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে এবং নতুন নতুন রেকর্ড গড়ে চলেছে। এখানে উল্লেখ্য যে, মধ্যপাড়া পাথর খনিতে দৈনিক পাথর উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা রয়েছে সাড়ে ৫ হাজার মেট্রিক টন।

একমাত্র দেশীয় এই মাইনিং কোম্পানী জার্মানিয়া- ট্রেস্ট কনসোটিয়াম (জিটিসি) পাথর খনির দায়িত্বভার গ্রহনের শুরু থেকে খনি কর্তৃপক্ষের নানা ধরনের অসহযোগিতা, নানা প্রতিবন্ধকতা , দুষ্ট চক্রের নানামুখী অপতৎপরতা মোকাবিলা করে এবং খনি কর্তৃপক্ষ কর্তৃক জিটিসি-এর পাওনা বিল প্রদানে গড়িমসি করে বিল আটকানোর পরেও প্রতিষ্ঠানটি বর্তমান সরকারের উন্নয়নে অবদান রাখতে এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নের কথা বিবেচনা করে আর্থিক সংকটের মাঝেও রেকর্ড পরিমানের পাথর উত্তোলন অব্যাহত রেখেছে। জিটিসি’র হাতে গড়া মাসিক এবং দৈনিক পাথর উত্তোলনের এই সকল রেকর্ড খনির পাথর উত্তোলনের ইতিহাসে এক নয়া মাইল ফলক।

মধ্যপাড়া পাথর খনিতে পাথর উত্তোলন ও উন্নয়নের চুক্তি বদ্ধ হওয়ার পর জিটিসি খনিটিকে লাভজনক প্রতিষ্ঠানের পরিনত করে দেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখছে। ফলে লোকসানী এই পাথর খনিটি পর পর ৫ম বার লাভের মুখ দেখেছে। খনি সচেতন মহল মনে করছেন,সরকারের জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা পেলে জিটিসি খনির উন্নয়ন এবং পাথর উত্তোলনের এই রেকর্ড অব্যাহত রাখতে পারবে এবং দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।

জিটিসি কর্তৃক পাথর উত্তোলনের দৈনিক এবং মাসিক রেকর্ড নিরবিচ্ছিন্ন ভাবে সচল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ সকলের সহযোগিতা প্রয়োজন বলে খনি এলাকাবাসী মনে করছেন। দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে বে-সরকারী সংস্থা জিটিসি খনিটি হাতে নেওয়ার পর উৎপাদনে রেকর্ড গড়েছেন এই পাথর দেশের বিভিন্ন উন্নয়ন কাজে ব্যবহৃত হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit