ডেস্ক নিউজ : জানা যায়, শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে হঠাৎ তার রুমে পা পিছলে পড়ে গিয়ে ব্যথা পান লুসি হল্ট। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চিকিৎসককে খবর দেয়া হয়। পড়ে গিয়ে কপালে আঘাত পেয়েছেন তিনি। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানান অক্সফোর্ড মিশনের ফাদার জন হালদার।
শুক্রবার (২৬ জানুয়ারি) তাকে দেখতে নগরীর অক্সফোর্ড মিশনে ছুটে যান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এক পোস্টে লেখেন, ‘আজ মনটা খুব খারাপ। সকালে বরিশাল এসে বিকেলে সিস্টার লুসি হল্টের সাথে দেখা করতে গিয়েছিলাম।
বাংলার মাদার তেরেসা খ্যাত লুসি ৬৪ বছর বয়সে এ দেশকে ভালোবেসে আজ ৯৪ বছরে সম্পূর্ণ একা। পড়ে গিয়ে বাম চোখের উপরে কেটে আঘাত পেয়েছেন। লুসি এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন। তাকে দেখভাল করার জন্য ফুল টাইম নার্সিং সেবা দরকার। জানি না এভাবে আর কতদিন সুস্থ থাকবেন। তার দ্রুত আরোগ্য কামনা করছি।’
কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:০৮