রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন ‘বড়লোকের বিটি লো’ গানের রচয়িতা রতন কাহার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১৪৩ Time View

বিনোদন ডেস্ক : পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন ‘বড়লোকের বিটি লো’ গানের রচয়িতা রতন কাহার। বৃহস্পতিবার বিকালে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয় শিল্পীকে। শিল্পীর পরিবার বলছেন এই সম্মান তাদের কাছে মেঘ না চাইতেই বৃষ্টি পাওয়ার মত।

চলতি বছর ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে সর্বমোট ৩৪ জনকে বেছে নেওয়া হয়েছে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করার জন্য। এই ৩৪ জনের মধ্যে জায়গা পেয়েছেন বীরভূমের ভাদু লোক সংগীত গায়ক রতন কাহার। রতন কাহারকে পদ্মশ্রী সম্মানের জন্য বেছে নেওয়ার কথা ছড়িয়ে পড়তেই লাল মাটির জেলা বীরভূমের বাসিন্দাদের মধ্যে আনন্দের সীমা নেই।

স্থানীয় সংবাদমাধ্যম থেকে প্রশাসনিক পর্যায়ে তার নামের জয়জয়কার। অনেকেই বলছেন অবশেষে রতন কাহার জীবনের সন্ধিক্ষণে এসে যোগ্য সম্মানটুকু পেলেন।

৮৮ বছর বয়সী রতন কাহারকে পদ্মশ্রী সম্মান দেওয়ার জন্য নির্বাচিত করার পর রতন কাহার সাংবাদিকদের জানান, ‘আমি খুব আনন্দিত ও গর্বিত।’ তিনি আরও বলেন, পদ্মশ্রী পদক পাওয়ার আগে তিনি সাধারণ মানুষ ছাড়া সেইভাবে কারো সম্মান পাননি। 

কিউএনবি/অনিমা/২৬ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit