সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের॥ বড়পুকুরিয়া কয়লা খনির বাইরে অবস্থিত ১৩ টি গ্রাম সমূহের মাঝে অনুদানের চেক বিতরণের উদ্বোধন॥ জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা দিবালাকে আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬ বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল ২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

আটোয়ারীতে প্রায় লাখ টাকার সরকারি গাছ কাটার অভিযোগ

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২০৬ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : দেশের জীববৈচিত্র রক্ষার লক্ষ্যে ২০৩০ সাল পর্যন্ত সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চলে গাছ কাটার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকলেও সকল নিয়মনীতিকে বৃদ্ধাংগুলি দেখিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলীর মৌখিক নির্দেশে প্রায় লাখ টাকা মূল্যের একটি মেহগনি গাছ কাটার অভিযোগ উঠেছে। বরেন্দ্র অফিসের সামনে তৎকালীন পানি উন্নয়ন বোর্ডের রোপিত মেহগনি গাছটি সরকারী ছুটির দিন শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) ভোরে কেটে ফেলা হয়। সরেজমিন ঘটনাস্থলে উপস্থিত হলে আটোয়ারী উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কার্যালয়ের অফিস সহকারী মোঃ সেহেল রানা সাংবাদিককে গাছ কাটার ছবি তুলতে বাঁধা দিয়ে বলেন, আমাদের জেলার উর্দ্ধতন কর্মকর্তা গাছটি কেটে ফেলতে বলেছেন। এখানে সরকারী ঘর নির্মাণ করা হবে। ‘সুস্থ্য, সুন্দর ও বাসযোগ্য ভারসাম্যপূর্ণ পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিরুপ প্রভাব মোকাবেলায় যেখানে সরকার গাছ নিধনে নানান উদ্যোগ নিচ্ছেন, সেখানে আটোয়ারী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ঘর নির্মাণের অজুহাতে ছুটির দিন ভোরে গাছ কেটে সাবাড় করছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী’র সাথে কথা বললে তিনি জানান, খবর পেয়ে আমি সেখানে লোক পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/২৬ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit