শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ওপর চাপ বাড়াতে মস্কোতে হুথি প্রতিনিধি দল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মস্কোতে এক বিরল সফরের সময় গাজা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর বিষয়ে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) আলোচনা করেছে হুথিদের একটি প্রতিনিধি দল। হুথিদের এক মুখপাত্রের বরাতে খবরটি নিশ্চিত করেছে রয়টার্স।

হুথি প্রতিনিধিদলের প্রধান হুথি মুখপাত্র মোহাম্মদ আবদেল সালাম এক্স-এ এক বিবৃতিতে বলেছেন, গাজায় চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করতে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভের সঙ্গে সাক্ষাত করেছেন তারা।

ইসরায়েলকে গাজায় যুদ্ধ শেষ করার জন্য চাপ প্রয়োগের লক্ষ্যে গত বছরের নভেম্বরের মাঝামাঝি থেকে হুথিরা লোহিত সাগর পাড়ি দেওয়া জাহাজগুলোতে ঘন ঘন হামলা শুরু করেছে। এতে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে বিশ্ববাণিজ্য হুমকির মুখে পড়েছে।

এ সময় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হুথিদের সঙ্গে আলোচনার সময় মার্কিন ও ব্রিটিশ হামলার কঠোর নিন্দা করে বলেছে, ‘তাদের এই হামলা আঞ্চলিক পরিস্থিতি অস্থিতিশীল করতে পারে।’

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit