শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

গাজায় নিহত ২৬ হাজার ছাড়াল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ছাড়িয়েছে। শুক্রবার গাজার  স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ২৬ হাজার ৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৪ হাজার ৪৮৬ জন। খবর আল-জাজিরার।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ১৮৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

এর আগে গাজায় ত্রাণ বা মানবিক সহায়তার জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫০ জন।

আল-জাজিরার সাংবাদিক জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজার কুয়েত মোড়ে হামলার ঘটনা ঘটেছে। ইসরাইলি ট্যাঙ্ক থেকে ওই এলাকায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে গোলা ও গুলি ছোড়া হয়।

বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার চলমান সংঘাত থেকে বোঝা যাচ্ছে জাতিসংঘ ও বিশ্বের অন্যান্য সংস্থা তাদের কার্যকারিতা হারিয়ে ফেলেছে। একটি নতুন পরিচ্ছন্ন বিশ্ব গড়ে তোলার জন্য মুসলিম বিশ্ব ও অন্যান্য দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ইসরাইলকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করে ফেলার আহ্বানও জানিয়েছেন ইব্রাহিম রাইসি। তিনি বলেন, ইসরাইলকে এভাবে বিচ্ছিন্ন করে ফেললেই তাদের আগ্রাসন ও হত্যাযজ্ঞ বন্ধ করা সম্ভব হবে।

এ সময় তিনি আরও বলেন, গাজায় ইসরাইলের গণহত্যার জন্য দায়ী যুক্তরাষ্ট্র। গাজা ইস্যুতে তিনি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের প্রশংসাও করেছেন।

কিউএনবি/অনিমা/২৬ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit