শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক আলিফ হত্যাকারীদের,২৪ ঘন্টার মধ্যে আটকের আল্টিমেটাম দিলেন সাংবাদিক নেতারা  চোটের ধকল সইতে না পেরে স্কটিশ বোলারের অবসরের ঘোষণা এশীয় সহযোগিতা জোরদারে তিনটি উদ্যোগ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের রাঙামাটি শহরে পুলিশের অভিযানে ছাগল চোরসহ আটক ১১; ছাগল উদ্ধার ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর বড়বাড়িতে বসুন্ধরা ক্রীড়া চক্রের ক্লাব ভবনের উদ্বোধন শারদীয় দূর্গাপূজা-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন  আশুলিয়ায় হাবিব এগ্রোর নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির

জ্ঞানবাপী মসজিদের নিচে মন্দিরের অস্তিত্ব পাওয়ার দাবি!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর প্রদেশের বারানসিতে অবস্থিত জ্ঞানব্যাপী মসজিদে সপ্তদশ শতাব্দীর হিন্দু মন্দিরের অস্তিত্ব রয়েছে, এমন দাবি জানিয়ে আদালতে মামলা দায়ের হয়েছিল। এরপরই নৃ-তত্ত্ব সমীক্ষার নির্দেশ দেয়া হয়। ২০২৩ সালে বৈজ্ঞানিক সমীক্ষা হয় জ্ঞানব্যাপী মসজিদে। সেই রিপোর্টই পেশ করা হয় বৃহস্পতিবার (২৫ জানুয়ারি)।

সংবাদ সম্মেলন করে বৃহস্পতিবার হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার রিপোর্ট পড়েন। তিনি জানান, ‘এএসআই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে জ্ঞানব্যাপী মসজিদের নিচে বড় আকারের হিন্দু মন্দিরের কাঠামো রয়েছে। ওই মন্দিরের কাঠামোর ওপরই তৈরি হয়েছে বর্তমান জ্ঞানব্যাপী মসজিদ। এই মসজিদের দেয়ালেও হিন্দু ধর্মের বিভিন্ন চিহ্নের অস্তিত্ব রয়েছে।’ 

রিপোর্ট পড়ে তিনি বলেন, ‘এএসআই রিপোর্টে বলা হয়েছে, হিন্দু মন্দিরের কাঠামো ও স্তম্ভগুলোকে ব্যবহার করেই মসজিদ তৈরি করা হয়েছে। হিন্দু মন্দিরের পিলার বা স্তম্ভে প্লাস্টার করে পরিকাঠামোয় সামান্য পরিবর্তন করা হয়েছে। হিন্দু মন্দিরের স্তম্ভে যে খোদাইগুলো ছিল, সেগুলোরও অস্তিত্ব মিটিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল।’
 
আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন জানান, মসজিদের দেয়ালেও হিন্দু মন্দিরের অস্তিত্বের প্রমাণ মিলেছে। দেয়ালে বেশ কিছু হরফ খোদাই রয়েছে যেগুলো দেবনগরী, তেলুগু, কন্নড় ও অন্যান্য ভাষায় লেখা। তিনি বলেন, ‘আর্কিওলজিক্যাল সমীক্ষার সময়ে বর্তমান ও পূর্ববর্তী কাঠামোয় একাধিক খোদাই হরফের প্রমাণ পাওয়া গেছে। সমীক্ষা চলাকালীন ৩৪টি লিপি রেকর্ড করা হয়েছে।
পাথরের ওপরে যে খোদাই রয়েছে, তা প্রমাণ করছে এখানে হিন্দু মন্দির ছিল। যা নতুন কাঠামো (জ্ঞানব্যাপী মসজিদ) তৈরির সময় পুনর্ব্যবহার ও পরিবর্তন করা হয়েছে।’ যদিও এর আগে এএসআই রিপোর্টের ওপরে ভিত্তি করে বারানসি আদালতের রায়ে বলা হয়েছিল, জ্ঞানব্যাপী মসজিদ হিন্দু ও মুসলিম উভয় পক্ষকেই দিতে হবে।
 
সূত্র: টিভি নাইন

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit