শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক আলিফ হত্যাকারীদের,২৪ ঘন্টার মধ্যে আটকের আল্টিমেটাম দিলেন সাংবাদিক নেতারা  চোটের ধকল সইতে না পেরে স্কটিশ বোলারের অবসরের ঘোষণা এশীয় সহযোগিতা জোরদারে তিনটি উদ্যোগ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের রাঙামাটি শহরে পুলিশের অভিযানে ছাগল চোরসহ আটক ১১; ছাগল উদ্ধার ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর বড়বাড়িতে বসুন্ধরা ক্রীড়া চক্রের ক্লাব ভবনের উদ্বোধন শারদীয় দূর্গাপূজা-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন  আশুলিয়ায় হাবিব এগ্রোর নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির

তারেক রহমানকে দেশে ফেরানো নিয়ে যা বললেন আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা আইন ও আদালত থেকে সাজাপ্রাপ্ত তাদের সবাইকেই দেশে ফিরিয়ে আনার উদ্যোগকে আরও শক্তিশালী করা হবে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ সরকারের রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। 

টানা তৃতীয়বারের মতো দেশের আইনমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শুক্রবার সকালে তার সংসদীয় এলাকা আখাউড়া ও কসবা উপজেলায় গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন আনিসুল হক।  এ সময় তিনি বলেন, যারা আমাদের দেশের আদালত থেকে দণ্ডিত এবং অত্যন্ত গর্হিত অপরাধ করেছে, তাদের সবাইকেই দেশে ফিরে আনার চেষ্টা অব্যাহত আছে। উদ্যোগ যেটা আছে, সেটিকে আরও শক্তিশালী করা হবে। 

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক আন্তঃনগর মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনযোগে ঢাকা থেকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছলে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে তিনি তার সংসদীয় এলাকা কসবা উপজেলায় দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে সড়কপথে যাত্রা করেন।

আগামীকাল শনিবার বিকাল ৩টায় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের পর বিকালে আন্তঃনগর মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনে করে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit