শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

রাশিয়া-ইউক্রেন সফরের পরিকল্পনা করছেন আইএইএ প্রধান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি সাংবাদিকদের বলেছেন, তিনি আগামী ১০ দিনের মধ্যে ইউক্রেনের কিয়েভ এবং রাশিয়া সফরের পরিকল্পনা করছেন।সফরকালে তার জাপোরোঝিয়ে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

জাপোরোঝিয়ে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের (জেডএনপিপি) পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশগ্রহণের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি পুনরায় জাপোরোজিয়ে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের জন্য প্রস্তুত। আগামী ১০ দিনের মধ্যে সেখানে যাবো। এই সময়ের মধ্যে আমি কিয়েভ ও রাশিয়াও সফর করবো।’

রাশিয়া ইউক্রেনে চালানো তাদের বিশেষ সামরিক অভিযানের প্রথমদিকে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি ওই কেন্দ্রের নিয়ন্ত্রণ নেয়। তারপর থেকে ইউক্রেনের সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ধারাবাহিকভাবে এনারগোডারের পার্শ্ববর্তী আবাসিক এলাকার পাশাপাশি পরমাণু কেন্দ্র চত্বরেও ড্রোন, ভারী কামানের গোলা এবং রকেট হামলা চালায়।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit