শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

মেসেঞ্জারে এবার এলো তাক লাগানো নতুন ফিচার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১০১ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : নতুন এই আপডেট আসার ফলে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের ভেতর সেটাকে এডিট করা যায়।সেঞ্জারের কোনো ‘সেন্ট’ বা পাঠানো মেসেজ এডিট করতে হলে সেন্ড করা বার্তার ওপর চাপ দিতে হবে। এটা মোবাইল অ্যাপের ক্ষেত্রে প্রযোজ্য। ওয়েবে এখনও এই ফিচারটি অ্যাড করা হয়নি।

অপশনগুলোর ভেতর ‘more’ এ ক্লিক করে সেখান থেকে ‘edit’ এ ক্লিক করতে হবে। ‘Forward’, ‘Bump’, ‘Remove’ এর মতো অপশনের সঙ্গে এটিও দেখতে পাবেন। এই ‘Edit’ অপশন শুধু ১৫ মিনিটের মধ্যে পাঠানো মেসেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ১৫ মিনিটের সময়সীমা পার হয়ে বেশি হয়ে গেলে মেসেজ আর এডিট করা যাবে না। সেক্ষেত্রে আনসেন্ড করে নতুন করে মেসেজ পাঠানো যেতে পারে।
 
এ বিষয়ে মেটা জানিয়েছে, ব্যবহারকারীরা এডিট করা মেসেজ ‘রিপোর্ট’ করতে পারবেন। অর্থাৎ কোনো নেতিবাচক মেসেজ পাঠিয়ে পরে সেটা এডিট করলেও তা রিপোর্টযোগ্য এবং মেটা কর্তৃপক্ষ এডিট হওয়ার আগের মেসেজও দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। পাশাপাশি, সম্প্রতি এনক্রিপ্টেড চ্যাট চালুরও ঘোষণা দিয়েছে মেসেঞ্জার।
 
মেটার ভাষ্যমতে, ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ এর মাধ্যমে বার্তা ও কলের বিস্তারিত তথ্য শুধু প্রেরক ও প্রাপক দেখতে পাবেন, এমনকি মেটার কাছেও তা দৃশ্যমান হবে না।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit