শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

ঐশ্বরিয়ার বিচ্ছেদ গুঞ্জন, রহস্যজনক পোস্ট অভিষেকের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৯৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন। ভালোবেসে বিয়ের পর বহুবার তাদের সংসার ভাঙার গুঞ্জন প্রকাশ পেয়েছে। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বলিউডের একসময়ের শক্তিশালী জুটি ঐশ্বরিয়া আর অভিষেক সম্পর্কে বহুদিন ধরেই চলছে টানাপড়েন। 

অভিষেক বচ্চন এদিন আনন্দ চুলানি নামক এক ব্যক্তির পোস্ট ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেন। সেখানে লেখা ‘দ্য ফিয়ার অব ফেইলিং উইল ডেস্ট্রয় ইয়োর ড্রিমস। লার্নিং ফ্রম ফেইলিউর উইল বিল্ড ইয়োর ড্রিমস।’ অর্থাৎ হেরে যাওয়ার ভয় স্বপ্নকে নষ্ট করে দেয়। কিন্তু ব্যর্থতা থেকে শিক্ষা নিলে সেটা আপনার স্বপ্নকে বাস্তব করে তোলে।

প্রসঙ্গত এর আগে গত ২৪ জানুয়ারি অভিষেকের দিদি শ্বেতা বচ্চন একটি পোস্ট শেয়ার করেন ইনস্টাগ্রাম স্টোরিতে, সেখানে লেখা ছিল যে, শব্দের জোর কতটা আর কেমন হতে পারে। তার সেই পোস্ট যেন অভিষেক এবং ঐশ্বরিয়ার ডিভোর্সের জল্পনায় ঘৃতাহুতি দিয়েছিল। অনেকেই ভেবেছেন সেই পোস্ট থেকে অভিষেক এবং ঐশ্বরিয়াকে নিয়ে পারিবারিক সমস্যা ইত্যাদির বিষয়ে তিনি আভাস দিয়েছেন।

শ্বেতার শেয়ার করা সেই পোস্টে লেখা ছিল— ‘শব্দরা ইভেন্টের মতো, তারা যেমন জিনিস ঘটায় তেমন বদলায়ও। বক্তা ও শ্রোতা দুজনকেই বদলে দেয় শব্দ। এনার্জি বাড়িয়ে দেয় শব্দ। বোঝাপড়া ও ইমোশনকেও।’বে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ নিয়ে যতই জল্পনা চলুক কেউই এ বিষয়ে এখনো মুখ খুলছেন না।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit