শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সহকর্মীর অসহনীয় আচরণে কি করবেন?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১০৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : জীবিকা নির্বাহ করতে হলে কাজ করতেই হয়। তাই, কর্মক্ষেত্রে দিনের একটা বড় অংশ সময় ব্য়য় করে সবাই। কাজের মান অনেকাংশে কর্মক্ষেত্রের উপর  নির্ভর করে। অনেক সময় দেখা যায়, সহকর্মীরা ভালো ব্যবহার করে না। এতে কাজের পরিবেশ নষ্ট হয়। মনোযোগ দিয়ে কাজ করায় ব্যাঘাত ঘটে। তাই কর্মক্ষেত্রের মনোযোগী হতে এরকম সহকর্মীদের এড়িয়ে চলুন। এরকম পরিস্থিতিতে নিজেকে যেভাবে সুরক্ষিত রাখবেন-  

১. নিজেকে একটি সীমানায় আটকে ফেলুন। সকলের সাথে ফরমাল ব্যবহার করুন। যাদের আচরণ ভালো লাগে না, তাদের এড়িয়ে চলার চেষ্টা করুন। কাছাকাছি যাওয়া বন্ধ করে দিলে, খারাপ আচরণ সহ্যও করতে হবে না। তারা কথা বলতে এলে নম্র ও ভদ্র্র স্বরে দৃঢ় উত্তর দিবেন।

২. সর্বদা পেশাদারী আচরণ করুন। কেউ খারাপ ব্যবহার করলে কোনোরকম প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন নেই। অথবা নিজের ভেতরের আবেগ প্রকাশ করবেন না। শুধুমাত্র নিজের কাজে মনোযোগ দিন। সবকিছু বাদ দিয়ে শুধু দায়িত্ব পালন করুন।

৪. কর্মক্ষেত্রে যারা আপনাকে পছন্দ করে, তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন। কোনো প্রয়োজনে তাদের সাহায্য নিন। আপনার অভিজ্ঞতাও তাদের সাথে ভাগ করে নিন। তবে, সমালোচনা বা গুঞ্জন তৈরি করা এড়িয়ে চলুন।  

৫. কিছু সময় খোলাখুলি আলোচনা এবং প্রতিবাদ করা গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। তবে তা অবশ্যই অস্বস্তিকর কোনো পরিবেশে নয়। একটি একান্ত পরিবেশে বেছে নিন। সেখানে শান্তভাবে নিজের মনের কথা জানান। প্রয়োজনের চেয়ে বেশি কথা বলার প্রয়োজন নেই। সরাসরি আঘাত করে কথা বলবেন না। গঠনমূলক আলোচনার মাধ্যমে নিজের সমস্যা জানান। সম্ভব হলে সমাধানের পথে হাঁটুন।  

৬. জীবনে যে পরিস্থিতিই থাকুন, নিজের যত্ন নিজেকেই নিতে হবে। কর্মক্ষেত্রে ভালো বন্ধু না পেলে, সেখানে শুধু কাজ নিয়েই ব্যস্ত থাকুন। এরপর ঘরে ফিরে শুধুমাত্র নিজেকে সময় দিন। যা যা করতে ভালো লাগে, তা করে সময় কাটান। পরিবার ও বন্ধুদের সাথেও সময় কাটিয়ে মন ভালো রাকতে পারেন। 

তথ্যসূত্র: টাইমস অফ ইন্ডিয়া     

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit