শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

সরকারি হাসপাতালের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৭৬ Time View

ডেস্ক নিউজ : চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে প্রতারকচক্র। বিষয়টি নজরে আসায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে। বুধবার থানায় এ লিখিত জিডি দেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান বলেন, কয়েক দিন ধরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চাঁদপুরের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। একটি প্রতারক চক্র জনগণকে বিভ্রান্ত করে অর্থ আত্মসাতের হীন উদ্দেশ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এমতাবস্থায় বিষয়টি নজরে এলে আমরা থানায় লিখিতভাবে সাধারণ ডায়েরি করেছি।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় ওসি শেখ মুহসীন আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চাঁদপুরের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি সাধারণ ডায়েরি হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার পরপরই বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit