শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম

ইউক্রেনের ৬৫ বন্দী নিয়ে রুশ সামরিক বিমান বিধ্বস্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৯৩ Time View

ডেস্ক : ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় এতে ৬৫ জন ইউক্রেনের বন্দী ছিলেন। যাদের সবার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট’র এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় এতে ৬৫ জন ইউক্রেনের বন্দী, ছয় জন ক্রু এবং তাদের সাথে আরও তিন জন ছিলেন। দুর্ঘটনার কারণ কী তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার না। এ ঘটনায় কেউ বেঁচে আছে কিনা তাও জানা যায়নি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং একটি বিশেষ সামরিক কমিশন দুর্ঘটনাস্থলে যাচ্ছে। বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভায়াচেসলাভ গ্লাদকোভ জানিয়েছেন, তিনি বিমান দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন। তবে তিনি বিস্তারিত কোনো কিছু জানাননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, স্থানীয় সময় সকাল ১১টার দিকে ইয়াবলোনোভো গ্রামে একটি বিমান খাড়াভাবে আছড়ে পড়ছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আইএল-৭৬ বিমানটি তৈরি করা হয়েছে সেনা, কার্গো, সামরিক সরঞ্জাম এবং অস্ত্র পরিবহণের জন্য। বিমানটিতে সাধারণত পাঁচজন ক্রু থাকেন এবং এটি সর্বোচ্চ ৯০ জন যাত্রী বহন করতে পারে।

সূত্র : ওয়াশিংটন পোস্ট

 

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit