শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের ওপর হামলার কথা জানাল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র বলছে, তাদের বাহিনী ইরাকে তিনটি স্থাপনায় হামলা চালিয়েছে। এসব স্থাপনা ইরান সমর্থিত মিলিশিয়াদের ছিল। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, কাতাইব হিজবুল্লাহ মিলিশিয়া গোষ্ঠী এবং অন্যান্য ইরান সমর্থিত গোষ্ঠীগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। খবর বিবিসির।  

তিনি বলেন, ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও জোটের মিত্রদের ওপর হামলার সরাসরি প্রতিক্রিয়া হিসেবে এ নিখুঁত হামলা চালানো হয়েছে। গত সপ্তাহে পশ্চিম ইরাকের একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হন।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সে সময় বলেছিল, ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী আমেরিকান সৈন্যদের লক্ষ্য করে আল আসাদ বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালায়। ইরাকে ইসলামিক রেজিস্ট্যান্স নামে পরিচিত একটি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করে। মার্কিন হামলা নিয়ে এক বিবৃতিতে অস্টিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কর্মকর্তাদের প্রশংসা করেন।  

 

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit