শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

ছাদ থেকে লাফিয়ে পড়ে কলেজছাত্র নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৫৮ Time View

ডেস্ক নিউজ : চাঁদপুর শহরের আবদুল করিম পাটোয়ারী সড়কে একটি ছয়তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে নিলয় সাহা (১৯) নামে কলেজছাত্র নিহত মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে ওই সড়কের পরেশ সাহার ভবনের উত্তর পাশের ছয়তলা ভবন থেকে পড়ে ওই ছাত্রের মৃত্যু হয়।

নিলয় সাহা ওই ভবনের ভাড়াটিয়া বাসিন্দা স্বরূপ সাহার ছেলে। নিলয় শহরের পুরানবাজার ডিগ্রি কলেজ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কেন্দ্রে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। 

নিলয়ের খালাতো ভাই অভিজিৎ জানান, নিলয় গত কয়েক বছর মানসিক রোগে আক্রান্ত। তাকে ভারত এবং দেশে কয়েক স্থানে চিকিৎসা করা হয়েছে। তারা এক ভাই এক বোন। তার বোনের একই ধরনের মানসিক সমস্যা আছে। 

নিলয়ের বাবা স্বরূপ সাহা জানান, তার ছেলে মানসিক রোগে আক্রান্ত। আজকে বাসার সবার অজান্তে সে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে। সেখানে তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়। তিনি নিজে এবং আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কাজল তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, ময়নাতদন্তের পর পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।

কিউএনবি/অনিমা/২৪ জানুয়ারী ২০২৪/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit