বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

প্রধান শিক্ষকের সহায়তায় অবৈধ ভাবে বিদ্যালয়ের গাছ বিক্রি

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১১৯ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : গোসাইরহাট উপজেলার ৬০ নং উত্তর মলংচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহায়তায় মূল্যবান গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। সচেতন মহল থেকে গাছ বিক্রির বিষয়টি গোসাইরহাট উপজেলা প্রশাসনকে অবগত করা হয়। বিষয়টি আমলে নিয়ে তদন্তের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করেন উপজেলা প্রশাসন। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। গাছ বিক্রির সাথে প্রধান শিক্ষকের সম্পৃক্ততা প্রাথমিক ভাবে প্রকাশ পেয়েছে।

স্থানীয় ভাবে জানাগেছে, উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের মলংচড়া মৌজার ৩৩ শতাংশ জমির উপর ১৯৮৪ সনে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সনে বিদ্যালয়টি জাতীয়করণের আওতায় পড়ে। প্রতিষ্ঠাকাল থেকেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন মো. মান্নান তালুকদার। আরো ২ বছর তিনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। দীর্ঘ ৪০ বছরে বিদ্যালয়ের সীমানায় অবস্থিত গাছপালা বড় হয়ে মূল্যবান হয়েছে। সেই গাছের মূল্যের প্রতি লোলুভ দৃষ্টি পড়ে প্রধান শিক্ষকের। তাই তিনি কৌশলে স্থানীয় সামসুদ্দিন বেপারীর সহযোগিতায় শাহাবুদ্দিন নামক এক ব্যবসায়ীর নিকট গাছ বিক্রি করে দেন। বিষয়টি অনিয়ম ভেবে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে অবগত করেন।

স্থানীয়রা জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিবেশী সামসুদ্দিন বেপারী মিলে শাহাবুদ্দিনের কাছে গাছ বিক্রি করে। বিদ্যালয়ের গাছ বিক্রি প্রক্রিয়া অবৈধ হয়েছে ভেবে উপজেলা নির্বাহী অফিসে অভিযোগ করেছি।প্রধান শিক্ষক আ. মান্নান তালুকদার বলেন, আমি ১৯৮৪ সাল থেকে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতেছি। আরো ২ বছর আমার চাকুরির মেয়াদ আছে। পাশাপাশি আমি একটি মসজিদে ইমামতি করি। ব্যস্ত থাকায় গাছ কাটার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হয়েছি।

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, স্থানীয়রা বিদ্যালয়ের গাছ বিক্রির বিষয়ে উপজেলা নির্বাহী অফিসে (ইউএনও) অভিযোগ করেন। ইউএনও অফিস থেকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করেন। আমি বিষয়টি তদন্ত করে প্রাথমিক সত্যতা পেয়েছি। স্থানীয়রা দায়িত্ব নিয়ে প্রশাসনকে বিষয়টি অবগত করেছেন অথচ প্রধান শিক্ষকের উচিৎ ছিল বিষয়টি কর্তৃপক্ষকে জানানো। প্রধান শিক্ষক দায়িত্বে অবহেলা করেছেন।

কিউএনবি/অনিমা/২৪ জানুয়ারী ২০২৪/দুপুর ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit