শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

বাইডেনের সঙ্গে ফের প্রতিদ্বন্দ্বিতায় নামার পথে এগিয়ে গেলেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে প্রাইমারির ভোটে নিউ হ্যাম্পশায়ার জয় পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার অনুষ্ঠিত এ প্রাইমারিতে ট্রাম্প তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালিকে পরাজিত করেছেন। এডিসন রিসার্চের প্রদর্শিত ফলে এমনটি দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স।

এই জয়ের মাধ্যমে ট্রাম্প নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলীয় প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফের প্রতিদ্বন্দ্বিতায় নামার পথে অনেকটা এগিয়ে গেলেন। রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পথে ট্রাম্পের অবস্থান আরও দৃঢ় হয়েছে।   

বিবিসি জানিয়েছে, নিউ হ্যাম্পশায়ারে ৭০ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে ট্রাম্প হ্যালির চেয়ে ১০ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছেন। ট্রাম্প পেয়েছেন ৫৪ দশমিক ৪ শতাংশ ভোট আর হ্যালি ৪৩ দশমিক ৬ শতাংশ। এখানে সম্ভাব্য জয়ী হিসেবে ট্রাম্পকেই দেখানো হচ্ছে। 

এরপর রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে পরবর্তী প্রাইমারির ভোট হবে ২৪ ফেব্রুয়ারি সাউথ ক্যারোলাইনায়।

হারলেও সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর হ্যালি লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে বলেছেন, আমি একজন যোদ্ধা। এই প্রতিযোগিতা শেষ হতে এখনও অনেকটা বাকি।

অপরদিকে নিজের সমর্থকদের সামনে দেওয়া এক বক্তৃতায় ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে হ্যালিকে উপহাস করেছেন, তাকে ‘প্রতারক’ বলেছেন।

ট্রাম্প বলেছেন, তিনি এমন করছেন, এমনভাবে কথা বলছেন যেন তিনি জিতেছেন। তিনি জিতেননি। তিনি হেরেছেন। তার জন্য খুব খারাপ একটি রাত ছিল।

কিউএনবি/অনিমা/২৪ জানুয়ারী ২০২৪/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit