শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ডোমারে ট্রাক্টরের ধাক্কায় ভ্যান চালক ও আরোহী গুরুত্বর আহত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৫৭ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ট্রাক্টরের ধাক্কায় ভ্যান চালক ও আরোহী গুরুত্বর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।ঘটনাটি ঘটেছে, উপজেলার হরিণচড়া ইউনিয়নের খানাবাড়ী ম্যাক্স পেট্রোল পাম্পের সামনে। সরেজমিনে জানা যায়, মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকাল ৪টায় ধরনীগঞ্জ বাজার থেকে ১০ বস্তা সিমেন্ট নিয়ে ভ্যাান চালক আব্দুর রাজ্জাক এবং ভ্যানের পিছনে বাই সাইকেল যোগে সৈয়দ আলী সোনারায় অভিমুখে যাওয়ার সময় অপরদিক থেকে আসা দ্রুতগামী নীরব পরিবহন নামক ট্রাক্টরটি ভ্যানটিকে ধাক্কাদেয়।

এতে করে ভ্যান চালক উক্ত এলাকার চাঁন মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৩০) এবং বাই সাইকেল আরোহী মনছের আলীর ছেলে সৈয়দ আলী (২৮) গুরুত্বর আহত হয় এবং ট্রাক্টরটি রাস্তার নিচে খাদে পড়ে যায়। সেই সুযোগে ঘাতক ট্রাক্টরের চালক ও হেলপার পালিয়ে যায়। এলাকাবাসী আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত ডাক্তার তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। বর্তমানে তারা রংপুরে চিকিৎসাধীন রয়েছে।

সংবাদ পেয়ে ঘটনা স্থল পরিদর্শনে যান ডোমার থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী ও সঙ্গীয় ফোর্স। বাই সাইকেল, ভ্যান এবং ট্রাক্টরটি পুলিশি হেফাজতে রয়েছে। ট্রাক্টটি সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি দোলাপাড়া গ্রামের ওলিয়ার রহমানের ছেলে শাহিন আলমের বলে জানা যায়। রোগীদের স্বজন ও ট্রাক্টর মালিকের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে ডোমার থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী জানান।

কিউএনবি/অনিমা/২৪ জানুয়ারী ২০২৪/সকাল ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit