রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

ভারতে রানওয়ে থেকে ছিটকে গেল মিয়ানমারের সামরিক প্লেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মিজোরামের লেংপুই বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল মিয়ানমার সামরিক বাহিনীর একটি প্লেন। এতে ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে লেংপুই বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে মিজোরামের লেংপুই বিমানবন্দরে মিয়ানমারের সেনাবাহিনীর একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। মিজোরামের ডিজিপির কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, বিমানটি ছোট ছিল এবং পাইলটের সঙ্গে ১৪ জন আরোহী ছিলেন। এএনআই বলছে, ১৪ জনের মধ্যে ছয়জন আহত হয়েছেন, আর আটজন নিরাপদে আছেন বলে ডিজিপি জানিয়েছেন। আহত ব্যক্তিদের দ্রুত লেংপুই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে।

জানা যায়, জাতিগত সংঘর্ষ থেকে বাঁচতে মিয়ানমারের বিপুল সংখ্যক সৈন্য ভারতে আশ্রয় নিয়েছে। সোমবার (২২ জানুয়ারি) থেকে তাদের প্রত্যাবর্তন শুরু হয়েছে। প্রথম দিনে ১৮৪ জন মিয়ানমারের সেনাকে দেশে পাঠানো হয়েছে। বাকি সেনাদের আজ প্রত্যাবাসন করা হবে। তাদের নিতেই পর্বতে ঘেরা বিমানবন্দরটিতে মিয়ানমার সামরিক বাহিনীর প্লেনটি অবতরণ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit