রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

ঢাকায় আসছেন চীনের কমিউনিস্ট পার্টির ভাইস মিনিস্টার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক দফতরের ভাইস মিনিস্টার সুন হাইয়া আজ মঙ্গলবার চার দিনের সফরে ঢাকায় আসছেন। বুধবার (২৪ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন।

বিষয়টি নিশ্চিত করে কূটনৈতিক সূত্র জানিয়েছে, মালদ্বীপে তিন দিনের সফর শেষে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ভাইস মিনিস্টার বিশেষ ফ্লাইটে বাংলাদেশে আসছেন।

চীনের কমিউনিস্ট পার্টির ওই নেতা প্রথম বাংলাদেশ সফরের সময় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন।

প্রসঙ্গত, চীনা রাজনীতিবিদ সুন হাইয়া সিপিসির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে সিঙ্গাপুরে তার দেশের রাষ্ট্রদূত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit