বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

জয়ের জন্য বাংলাদেশের চাই ২৩৬ রান

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের যুবারা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আইরিশদের মুখোমুখি মাহফুজুর রহমান রাব্বির দল। পুরোপুরি বাঁচা-মরার ম্যাচ না হলেও বাংলাদেশের বিশ্বকাপে টিকে থাকা অনেকাংশেই হয়ত এই ম্যাচটার উপর নির্ভর করতে পারে। ম্যাচে টস হেরে আগে ব্যাট করা আয়ারল্যান্ড ২৩৬ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশের জন্য।

ব্লুমফন্টেইনে আইরিশদের ব্যাটিংয়ের শুরুটা ছিল নড়বড়ে। ৪৫ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে তারা। ওপেনার জর্ডান নিল ৩১ রান করলেও বড় সংগ্রহ তখনো দূরের পথ। তবে চারে নেমে কিয়ান হিলটনের ৯০ রানের দুর্দান্ত এক ইনিংসে চড়ে শেষ পর্যন্ত লড়াকু পুঁজি পায় আয়ারল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে তাদের রান দাঁড়ায় ৮ উইকেটে ২৩৫।

জবাব দিতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভারে বিনা উইকেটে চার রান তুলেছে বাংলাদেশ। জয়ের জন্য আরও ২৩২ রান চাই টাইগার যুবাদের।

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit