শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ফুলবাড়ীতে গত ৪ বছরে যমুনা নদী থেকে অবৈধভাবে ১শত কোটি টাকার বালু উত্তোলন॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৯০ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার ফুলবাড়ীতে গত ৪ বছরে যমুনা নদী থেকে অবৈধভাবে ১শত কোটি টাকার বালু উত্তোলন। ফুলবাড়ী যমুনা নদীতে বৈধ ঘাটের বালু উত্তোলনের ডাক থাকলেও নেই কোন ডাককারী। এ কারনে অবৈধ বালু ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছামত বিভিন্ন এলাকা থেকে চোরাইভাবে বালু উত্তোলন করে বিভিন্নভাবে বিক্রি করছেন। বালু উত্তোলনকৃত স্থানগুলি দৌলতপুর, খয়েরবাড়ী, শ্রীপুরঘাট, বারাইপাড়া, মহদীপুর, শিবনগর ইউপির পলি শিবনগর ছাড়াও বিভিন্ন স্থান থেকে উত্তোন করা হচ্ছে বালু।

এ সব অবৈধ বালু ব্যবসয়ীদের বিরুদ্ধে স্থানীয় প্রশানস আইনগত ব্যবস্থা নিলেও অবৈধবালু উত্তোলন মোটেও বন্ধ হচ্ছে না। আর এর সাথে জড়িত বিভিন্ন সিন্ডিকেটের লোকজন। ফলে গত ৪ বছরে প্রায় ১শত কোটি টাকার বালু উত্তোলন করা হয়েছে ফুলবাড়ীর নদী থেকে। এতে সরকার বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। জানা গেছে, ফুলবাড়ীতে দুটি ঘাটের ডাক থাকলেও ডাকের পরিমান বেশি থাকায় কোন ইজারাদার ডাকের দরপত্র গ্রহণ করেন না।

ফলে প্রতি বছর বৈধ ঘাটের ডাক থেকেই যাচ্ছে। সিন্ডিকেট দলের হোতারা যে যেখানে পারছেন সেখান থেকে সুযোগ মত বালু উত্তোলন করছেন। সরকারী কাজকর্মে বালুর প্রয়োজন হলেও এখন বালু পাচ্ছে না ঠিকাদারেরা অতিরিক্ত দামে বালু কিনতে হচ্ছে মহনপুর ও চিরিরবন্দর এলাকাথেকে। ফুলবাড়ী বালু মহলের সরকারী ডাক কমালে এই বালুমহলটি চালু করা হলে একদিকে যেমন সরকার রাজস্ব পাবে অন্যদিকে সরকারী ও বে সরকারী কাজ কর্মে চড়া দামে বালু কিনতে হবে না ঠিকাদার ও সাধারণ মানুষকে।

এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আল কামাহ তমান এর সাথে কথা বললে তিনি জানান, নৌ ও পরিবহর মন্ত্রনালয় থেকে সার্ভে করবেন এবং আমাদের বালু মহল সরকারী ডাক অতিরিক্ত থাকায় সাধারণ ঠিকাদারেরা বালু মহল ডাক করতে আসছেন না। এ কারণে বালু মহলের ডাক বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে দ্রুত বৈধ ঘাট চালু করার জন্য দিনাজপুর জেলা প্রশাসকের অসুহস্তক্ষেপ কামনা করেছেন ফুলবাড়ীর এলাকাবাসী।

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit