শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

রাশিয়ার প্রাকৃতিক গ্যাস টার্মিনালে অগ্নিকাণ্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বাল্টিক সাগর বন্দরের উস্ত-লুগায় একটি প্রাকৃতিক গ্যাস টার্মিনালে আগুন লেগেছে। উস্ত-লুগার আঞ্চলিক গভর্নরের বরাতে রবিবার (২১ জানুয়ারি) ভোরে এ খবর নিশ্চিত করেছে রয়টার্স। সেন্ট পিটার্সবার্গ থেকে ১১০ কিলোমিটার পশ্চিমে এস্তোনিয়া সীমান্তের কাছে ওই টার্মিনালটি রাশিয়ার বৃহত্তম স্বাধীন প্রাকৃতিক গ্যাস উৎপাদক, যা নোভেটেক পরিচালনা করে।

গভর্নর বলেন, ‘উস্ত-লুগা বন্দরে নোভেটেকের টার্মিনালে আগুনের ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।’লেনিনগ্রাদ ওবলাস্টের গভর্নর আলেকজান্ডার ড্রোজডেনকো টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, যাতে একটি রাসায়নিক কমপ্লেক্সে ব্যাপক আগুন এবং ধোঁয়া দেখা যাচ্ছে।

গভর্নর আলেকজান্ডার ড্রোজডেনকো বলেছেন, ‘উস্ত-লুগা বন্দরে নোভাটেকের টার্মিনালে অগ্নিকান্ডের ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সেখানের কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ টার্মিনালে আগুন ছড়িয়ে পড়ায় কিনগিসেপ জেলায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।’তিনি আরো বলেন, রাশিয়ার জরুরি মন্ত্রণালয় এবং স্থানীয় অগ্নিনির্বাপক ইউনিট আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে রয়েছে।

এর আগে মেরিন ট্রাফিক ওয়েবসাইটে বলা হয়, এ সময় পানামা, গ্যাবন, লাইবেরিয়া এবং গ্রীসের জাতীয় পতাকা উড়ানো পাঁচটি জ্বালানি ট্যাঙ্কার উস্ত-লুগা বন্দরের কাছে নোঙর করা ছিল। নোভাটেকের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়, উস্ত-লুগা কমপ্লেক্স হলো একটি গ্যাস কনডেনসেটের অংশবিশেষ এবং ট্রান্সশিপমেন্ট কমপ্লেক্স যা বাল্টিক সাগরের উস্ত-লুগা অল-সিজন বন্দরে অবস্থিত।

উস্ত-লুগা কমপ্লেক্স রপ্তানি বাজারে স্থিতিশীল গ্যাস কনডেনসেট ট্রান্সশিপমেন্টের অনুমতি দেয়। কমপ্লেক্সটি ২০১৩ সালে চালু করা হয়। তাস নিউজ এজেন্সি এবং অন্যান্য রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগুন লাগার কারণ জানানো হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit