শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু

মাইদুল ইসলাম মুকুল,ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৩২ Time View

মাইদুল ইসলাম মুকুল,ভূরুঙ্গামারী কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটি ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে পিতা ও পুত্রের নির্মম মৃত্য হয়েছে। রবিবার সকাল সাড়ে আটটার দিকে ভুরুঙ্গামারী-সোনাহাট হাইওয়ে রোডে তালতলা ব্রীজের উপরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিদেশ গামী বড় ছেলেকে ভূরুঙ্গামারীতে ডে কোচে উঠিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল আরোহী পিতা- পুত্র এ দুর্ঘটনার শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার কারণে দৃষ্টি সীমা কমে যাওয়া এবং স্থানীয় ভাবে তৈরী অননুমোদিত ভটভটির বেপরোয়া গতির কারণে এ দূর্ঘটনা ঘটেছে। নিহত পিতার নাম শহিদুল ইসলাম (৫০) এবং পুত্রের নাম বিপ্লব হোসেন (২০)।

তারা কচা কাটা থানার কেদার ইউনিয়নের ৮ নং ওয়ার্ড (কচাকাটা স্ট্যান্ড)এর বাসিন্দা। ভূরুঙ্গামারী থানারও সিরহুল আমীন জানান, লাশের সূরতহাল করে, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।তাৎক্ষণিক ভাবে ঘাতক ভটভটি জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।

কিউএনবি/অনিমা/২১ জানুয়ারী ২০২৪/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit