শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

সানিয়ার পাশে ননদ, বিচ্ছেদের জন্য ভাই শোয়েবকেই দুষলেন তার বোন

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৩১ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা এখন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের অতীত। শনিবার তৃতীয় বিয়ের খবর সামনে এনেছেন এই পাকিস্তাানি ক্রিকেটার। তিনি বিয়ে করেছেন নিজের দেশের অভিনেত্রী সানা জাভেদকে। এর আগে, সানিয়া মির্জা শরিয়ত আইন অনুযায়ী ‘খুলা’ প্রথায় তালাক দিয়েছেন শোয়েবকে।

কিন্তু সানিয়া-শোয়েবের বিচ্ছেদে নাকি একেবারেই সায় ছিল না শোয়েবের পরিবারের। এমনকী তার নতুন বিয়েতেও খুশি নয় পরিবার। তেমনটাই দাবি শোয়েবের বোনের। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী শোয়েবের বোন জানিয়েছেন, তিনি বা তার পরিবারের কেউই তার ভাইয়ের নতুন বিয়েতে খুশি নন।

সানিয়ার পাশে দাঁড়িয়েছেন তার এই ননদ। শোয়েবের বোনের দাবি, ভাইয়ের বিবাহ-বহির্ভূত সম্পর্কে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সানিয়া। স্বামীকে বার বার বুঝিয়েও লাভ হয়নি। একাধিক নারীর সঙ্গে শোয়েবের সম্পর্ক মেনে নিতে পারেননি ভারতের টেনিস তারকা। বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে তারকা দম্পতির মধ্যে অশান্তি লেগেই থাকত।

সূত্র : সংবাদ প্রতিদিন, আনন্দবাজার পত্রিকা ও দ্য পাকিস্তান ডেইলি

কিউএনবি/অনিমা/২১ জানুয়ারী ২০২৪/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit