বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সোলায়মান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর চকবাজারে সোলায়মান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সকাল ৮টা ৫৯ মিনিটে ভবনটির নিচ তলায় দুইটি দোকানে আগুন লাগার খবর জানায় ফায়ার সার্ভিস ইউনিট। তারা ঘটনাস্থলে পৌঁছায় ৯টা ৫ মিনিটে। লালবাগ, পলাশী ব্যারাক ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। 

তিনি বলেন, শনিবার (২০ জানুয়ারি) সকাল ৮টা ৫৯ মিনিটে চকবাজারের সোলায়মান টাওয়ার নিচ তলায় দুইটি দোকানে আগুন লাগার খবর আসে। এই সংবাদ পাওয়ার পর আমাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ভবনটির নিচতলায় দুটি দোকান থেকে আগুন ছড়ায় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit