শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

চকবাজারে সোলায়মান টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর চকবাজারের সোলায়মান টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। ৬তলা ভবনের নিচতলায় ২টি দোকানে আগুন দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিস খবর পাওয়ার পর ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

শনিবার সকাল ৯টার দিকে টাওয়ারের নিচ তলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। 

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, সকাল ৮টা ৫৯ মিনিটে চকবাজারের সোলায়মান টাওয়ার নিচ তলায় দুইটি দোকানে আগুন লাগার খবর আসে। আগুন লাগার খবর পেয়ে লালবাগ, পলাশী ব্যারাক ও সিদ্দিকবাজার থেকে তাদের ছয়টি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ করছে।

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এছাড়া আগুনের হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

 

কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit