শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম

৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১৫৮ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি ও আসনবিন্যাস জানানো হয়। আসনবিন্যাস অনুযায়ী, ঢাকার ৭টি কেন্দ্রে পরীক্ষা হবে। কলেজগুলো হলো: মিরপুর সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ, মোহাম্মদপুর কমার্শিয়াল ইনস্টিটিউট, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল।

ঢাকার বাইরে ৭টি কেন্দ্র হলো: রাজশাহী বিভাগে শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রামে ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, খুলনা পাবলিক কলেজ, বরিশাল জিলা স্কুল, সিলেটে মুরারিচাঁদ (এমসি) কলেজ, রংপুর সরকারি কলেজ, ময়মনসিংহ মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ। সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১০০ নম্বরের বাংলা বিষয়ের পরীক্ষা নেয়া হবে।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৫তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেয়া হবে, আর নন-ক্যাডারে নেয়া হবে ১ হাজার ২২ জন। গত বছরের ১৯ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। ৬ জুন প্রকাশিত ফলাফলে দেখা যায়, পাস করেছেন ১২ হাজার ৭৮৯ জন। শতকরা হিসাবে যা দাঁড়ায় ৪ দশমিক ৭৭ শতাংশ। গত ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ১২ হাজার ৭৮৯ জন উত্তীর্ণ হন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit