স্পোর্টস ডেস্ক : আগের আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস এবং দুর্দান্ত ঢাকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠলো বিপিএলের দশম আসরের। সেখানে উদ্বোধনী ম্যাচের টসে জিতেছে দুর্দান্ত ঢাকা। আসরে এই দলকে এবার নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এদিকে কুমিল্লার নেতৃত্বে থাকছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। এছাড়াও দলটিতে আছে ইম্রুল কায়েস, তাওহীদ হৃদয় ও মুস্তাফিজুরদের মতো দেশিয় তারকারা। এদিকে ঢাকায় থাকছেন শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের মতো তারকা পেসাররা।
দুর্দান্ত ঢাকা একাদশ:
কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ:
লিটন দাস (অধিনায়ক), ইম্রুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহিদুল ইসলাম অংকন, রস্টন চেজ, খুশদিল শাহ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, ম্যাথিউ ফোর্ড, মুশিক হাসান।
কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৩২