সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

পানির নিচে পারমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর দাবি উত্তর কোরিয়ার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১২৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া শুক্রবার (১৯ জানুয়ারি) বলেছে, তারা যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের যৌথ নৌ-মহড়ার জবাবে পানির নিচে পরমাণু অস্ত্র ব্যবহারের একটি সফল পরীক্ষা চালিয়েছে। ওয়াশিংটন, সিউল এবং টোকিও’র এই নৌ-মহড়ায় পরমাণুচালিত একটি মার্কিন বিমানবাহী রণতরীও অংশ নেয় বলে জানিয়েছে রয়টার্স।

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, ‘এই নৌ-মহড়া উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য চরম হুমকিস্বরূপ ছিল। তাই এর জবাবে পিয়ংইয়ং কোরিয়ার পূর্ব সাগরে তাদের জলসীমান্তে পানির নিচে পরমাণু অস্ত্র ব্যবস্থা হাইল-৫-২৩ এর একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা চালিয়েছে।’

তবে পিয়ংইয়ংয়ের কাছে এমন অস্ত্র আছে কি-না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। এই সপ্তাহের গোড়ার দিকে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপান জেজু দ্বীপের দক্ষিণ উপকূলীয় জলসীমায় যৌথ নৌ-মহড়া চালিয়েছে।

তারা বলেছে, উত্তর কোরিয়ার গত রবিবারের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জবাবে ওই মহড়া চালানো হয়। এই নৌ মহড়ায় তিনটি দেশের নয়টি যুদ্ধজাহাজ অংশ নেয়। এসবের মধ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘ইউএসএস কার্ল ভিনসন’ রয়েছে।

পিয়ংইয়ং শুক্রবার বলেছে, ওয়াশিংটন, সিউল এবং টোকিও নৌ-মহড়া আঞ্চলিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করার একটি কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তারা উত্তর কোরিয়ার নিরাপত্তাকে চরমভাবে হুমকির মুখে ফেলেছে।’

 

 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit