মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : জয়পুরহাটে অসহায় ছিন্নমূল শীতর্তদের মাঝে পাঁচশতাধীক কম্বল বিতরণ করা হয়েছে। গত কাল বিকালে পৌর শহরের নিশির মোড় এলাকায় স্থানীয় একটি বেসরকারী সেবামূলক সংস্থা উপমা’র উদ্যোগেএ সব কম্বল বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
এ সময় জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম, মোহাম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর ও উপমা’রনির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডল উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/১৯ জানুয়ারী ২০২৪/বিকাল ৪:২৬