বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

গাজায় জিম্মিদের জন্য ওষুধ পাঠাতে ইসরায়েল ও হামাসের চুক্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় জিম্মিদের জন্য ওষুধ সরবরাহের অনুমতি দিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) দোহা ও প্যারিসের মধ্যস্থতার পর কাতার ও ইসরায়েল ওই চুক্তির ঘোষণা দিয়েছে।

কাতারের সরকারি বার্তা সংস্থা কাতার নিউজ এজেন্সির (কিউএনএ) এক বিবৃতিতে দোহা ইসরায়েল ও হামাসের মধ্যে ওই চুক্তির ঘোষণা দেয়।

চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়।

নেতানিয়াহুর কার্যালয় বলেছে, ‘ওষুধগুলো গাজায় কাতারের প্রতিনিধিরা পাঠিয়ে দেবেন।’

ফরাসি প্রেসিডেন্সি অনুসারে, ৪৫ জন জিম্মির জন্য ওষুধগুলো পাঠানো হচ্ছে। গত নভেম্বরে ৮৩ জনের প্রাথমিকভাবে ওষুধের প্রয়োজন হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

দক্ষিণ গাজার সীমান্ত শহর রাফাহ’র একটি হাসপাতালে ওষুধ পৌঁছানোর পর বুধবার (১৭ জানুয়ারি) আন্তর্জাতিক রেডক্রস কমিটি ওষুধ গ্রহণ করবে এবং তারা অবিলম্বে জিম্মিদের কাছে পৌঁছে দেবে। এই ওষুধে জিম্মিদের তিন মাস চলবে।

এসব ওষুধ কিনে পাঠিয়েছে এই প্রক্রিয়ার সমন্বয়ক ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্রাইসিস সেন্টার।

গত শনিবার এই ওষুধ তাদের কূটনৈতিক ব্যাগে দোহায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্রাইসিস সেন্টারের পরিচালক ফিলিপ ল্যালিয়ট।

হামাসের রাজনৈতিক অফিসের প্রধান কাতার ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনার নেতৃত্ব দিয়েছে ‍

 

 

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit