বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন ভূরাজনৈতিক সমীকরণ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী হোয়াটসঅ্যাপে এআই দিয়ে তৈরি ছবি-ভিডিও চেনাতে আসছে নতুন ফিচার রাজা চার্লসকে স্বাক্ষরিত ব্যাট উপহার দিলেন বাবর আজম প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ পাকিস্তানকে ‘দুর্বল দল’ বলায় দুঃখ প্রকাশ ব্রডের মাঝ আকাশে অসুস্থ পাইলট, বিপদ সংকেত পাঠিয়ে নামল ইন্ডিগোর বিমান বিচ্ছেদের পর কার কাছে ফিরেছেন খুশি কাপুর, কে তিনি? মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে কী বিষয়ে আলোচনা হলো জামায়াত আমিরের অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত এলিনা শাম্মী

যেসব কারণে পান করবেন কুসুম গরম পানি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৮৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সকাল ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করার উপকারিতার কথা আমরা সবাই জানি। আমাদের শরীরের ৭০ শতাংশই পানি। তাই শরীর সুস্থ ও সতেজ রাখার জন্য পানি পান করা আবশ্যক। তবে প্রতিদিন সকালে নিয়ম করে খালি পেটে কুসুম গরম পানি খেলে বেশ কিছু রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়।

আপনি যদি সঠিক সময়ে সঠিক পরিমাণে পানি পান করেন তাহলে তা আপনার শরীরের জন্য অমৃত সমান হয়ে উঠতে পারে।

আসুন জেনে নিই সকালে কুসুম গরম পানি পানের উপকারিতা-

১. যারা কোষ্ঠকাঠিন্য, পেট ব্যথা, গ্যাস ও অম্বলের সমস্যায় ভোগেন তাদের জন্য গরম পানি খুব ভালো কাজ করে। সকালে খালি পেটে গরম পানি খাওয়ার অভ্যাস এসব সমস্যা থেকে মুক্তি দেবে।

২. হজমের সমস্যা হলে প্রতিদিন খালি পেটে এক গ্লাস করে কুসুম গরম পানি পান করতে পারেন। এতে করে হজম শক্তি বৃদ্ধি পায় ও সহজেই খাবার হজম হয়।

৩. গরম পানি রক্ত চলাচল নিয়ন্ত্রণে সহায়তা করে।

৪. সকালে গরম পানি খেলে শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি কমে। এছাড়া দ্রুত ঝরাতে পারে বাড়তি ওজন।

৫. ঋতুস্রাবের সময় পেটে ব্যথার হাত থেকে রেহাই পাওয়ার জন্য গরম পানি খুবই উপকারী। এই সময়ে পেটে যে ক্র্যাম্স জমে তা গরম পানির সাহায্যে অনেকটাই কম হয়ে যায়।

৬. মাথা ব্যথার সমস্যা থাকলেও গরম পানি পান করতে পারেন।

৭. গরম পানি গলার সমস্যা থেকেও মুক্তি দেয়। গলা শুকিয়ে আসলে সামান্য গরম পানি পান করুন। গলা ব্যথা থাকলেও খেতে পারেন কুসুম গরম পানি।

কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit