শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মধুচন্দ্রিমায় যাওয়ার আগে জেনে নিন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১০৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতকালে বিয়ে করার বেশ আধিক্য দেখা যায়। বিয়ে মানুষের জীবনের একটি বিশেষ সিদ্ধান্ত। বিয়ের পর প্রথমদিকের সময়গুলো খুব মধুর হয়। তাই, এই সময়কে স্মরণীয় করে রাখতে কোনো একটা স্থানে নবদম্পতি ঘুরতে যায়। একে মধুচন্দ্রিমা বা হানিমুন বলে। এখন যেহেতু শীতকাল চলছে, অনেকেই হয়তো বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। মধুচন্দ্রিমার সুন্দর মুহূর্তগুলোকে আরও বিশেষ করে তুলতে এই বিষয়গুলোতে খেয়াল রাখুন-

একসাথে প্ল্যান করা: মধুচন্দ্রিমার প্ল্যান করার কোনো নির্দিষ্ট নির্দেশনা নেই। দু’জন মিলে একসাথে সব ঠিক করুন। হানিমুনের স্থান, দিন, যাতায়াত ব্যবস্থার সিদ্ধান্ত একসাথে আলোচনা করে নিন।

সময় ঠিক করা: আবহাওয়া, পরিবেশ, ব্যয়- সবকিছু মাথায় রেখে সময় ঠিক করুন। বৈরী আবহাওয়া সুন্দর সময় কাটানোতে ব্যাঘাত ঘটাতে পারে।  কাজের ক্ষেত্রে ছুটি অনুযায়ী কতদিনের জন্য যাবেন তাও ঠিক করে নিন।   

জীবনসঙ্গীর সাথে একান্তে সময় কাটানো


বাজেট ঠিক করা: বিয়েতে সাধারণত মানুষ বেশ কিছু অর্থ খরচ করে। তাই এর পরপরই মধুচন্দ্রিমায় অতিরিক্ত খরচ না করাই ভালো। নামী-দামী হোটেলে অতিরিক্ত খরচ করবেন না। আগেই দুইজন মিলে আলোচনা সাপেক্ষে একটি নির্দিষ্ট বাজেট ঠিক করে নিন।   

ভালো মুহূর্ত: দু’জনে একান্তে ভালো সময় পার করতে, কী করবেন না করবেন- একত্রে সিদ্ধান্ত নিন। প্রিয়জনের প্রতিটা মুহূর্ত স্পেশাল করার চেষ্টা করুন। এমন একটা জায়গা ঠিক করুন, যেখানে অতিরিক্ত ভিড় না থাকে। এতে দু’জন একান্তে সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন।  

ভালো মুহুর্তগুলো বন্দী করুন: জীবনে প্রথম একসাথে ঘুরতে যাওয়ার মুহূর্তগুলোর ছবি তুলে রাখুন। বৈবাহিক জীবনের সুন্দর সূচনার সাক্ষী হিসেবে যা সংসারের ভিত্তি গড়ে তুলবে। সাধ্যমতো প্রিয়জনকে কিছু সারপ্রাইজ দিন। এতে তার বিশেষ ভ্রমণ স্মরণীয় হয়ে থাকবে।

তথ্যসূত্র: ট্রাভেল ট্রায়াঙ্গেল

 

 

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit