মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সাইকেলের আশায় মুরগী বিক্রি, স্বপ্ন পূরণ হবে কী ক্ষুদে শিক্ষার্থী তামিমের? ৪৮তম বিশেষ বিসিএসের আরও ১৮৪ জনকে নিয়োগ বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহদী আমিন বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি কর্মকর্তাদের চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন না করার নির্দেশ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

ডিম ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে চান নতুন প্রাণিসম্পদ মন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : নতুন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান খান বলেছেন, সাধারণ মানুষ যেন ন্যায্য মূল্যে ডিম কিনতে পারেন সেজন্য ডিম ব্যবসায় সিন্ডিকেট ভাঙতে হবে।  বুধবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিমের দাম বৃদ্ধি নিয়ে তিনি বলেন, যারা সিন্ডিকেট করে বিক্রি করে তাদের মানবিক মূল্যবোধ আছে কিনা সেটি বিবেচ্য বিষয়। কঠোর নজরদারির পাশাপাশি তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। সেই সঙ্গে ডিম ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে।

কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, যে ধরনের ব্যবস্থা নিলে সিন্ডিকেট ভাঙে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। রমজান সামনে রেখে মাছ, মাংস, ডিমের মতো পণ্যগুলো কম দামে টিসিবির মতো ট্রাকে করে বিক্রি করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, রমজান শুরুর অন্তত এক সপ্তাহ আগে থেকে এই কার্যক্রম শুরু করা হবে। এক্ষেত্রে ভর্তুকি দেবে মন্ত্রণালয়। মানুষের পুষ্টি চাহিদা পূরণে মাছ, মাংসের উৎপাদন বৃদ্ধির জন্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান আব্দুর রহমান।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit