বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

জুয়েলারি শিল্পের মেশিনারি আমদানিতে শুল্ক-কর অব্যাহতি চায় বাজুস

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : বুধবার (১৭ জানুয়ারি) শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে এক বৈঠকে এ দাবি জানানো হয়। বাজুস জানায়, বর্তমানে জুয়েলারি শিল্পের জন্য মেশিনারি আমদানিতে উচ্চ হারে কর দিতে হয়। এ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে নতুন নতুন শিল্প কারখানা স্থাপনের লক্ষ্যে স্বর্ণ পরিশোধনাগার ও জুয়েলারি শিল্পের জন্য মেশিনারি আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দেয়া অত্যাবশ্যক।

বাজুস বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জুয়েলারি শিল্পের কারখানা স্থাপনের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে জমি বরাদ্দের দাবি তোলেন। এ সমিতির মতে, সোনার গুণগত মান ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে বাজুস ও  বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) তত্ত্বাবধানে দেশের প্রতিটি জেলায় গোল্ড টেস্টিং ল্যাব ও হলমার্ক সেন্টার স্থাপন করা প্রয়োজন।

দেশে ডায়মন্ডখচিত অলংকারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই ডায়মন্ডের গুণগতমান ও গ্রাহক প্রতারণা রোধে বাজুস ও বিএসটিআইর তত্ত্বাবধানে দেশের সব জেলায় আধুনিক ডায়মন্ড টেস্টিং ল্যাব স্থাপনের প্রস্তাব করেছে সংগঠনটি। বর্তমানে দেশে যে সব গোল্ড টেস্টিং ল্যাব ও হলমার্ক সেন্টার আছে, সেগুলোর রিপোর্ট সঠিক কি-না তা নিয়মিত তদারকির জন্য বাজুস ও বিএসটিআইর সমন্বয়ে যৌথ মনিটরিং সেল গঠনের প্রস্তাব দেয় বাজুস। তাদের মতে, অবৈধভাবে কোন জুয়েলারি ব্যবসায়ী যাতে ওজন পরিমাপক যন্ত্র ব্যবহারের সুযোগ না পায়, সেজন্য বাজুস ও বিএসটিআইর মাধ্যমে যৌথভাবে নিয়মিত তদারকির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পাশাপাশি বাজুস ও বিএসটিআইর মাধ্যমে যৌথভাবে নিয়মিত ওজন পরিমাপক যন্ত্র পরীক্ষাও করতে হবে। এছাড়া বেসরকারি পর্যায়ে গোল্ড টেস্টিং ল্যাব স্থাপনে আগ্রহী প্রতিষ্ঠানগুলো বিএসটিআই ও বাজুসের গাইড লাইন মেনে দ্রুত সময়ে যাতে এর অনুমোদন পায় তার যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিও জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit