মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সাইকেলের আশায় মুরগী বিক্রি, স্বপ্ন পূরণ হবে কী ক্ষুদে শিক্ষার্থী তামিমের? ৪৮তম বিশেষ বিসিএসের আরও ১৮৪ জনকে নিয়োগ বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহদী আমিন বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি কর্মকর্তাদের চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন না করার নির্দেশ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

ভাঙনের মুখে ধর্মেন্দ্রকন্যা এশার সংসার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১১৫ Time View

বিনোদন ডেস্ক : শোনা যাচ্ছে, দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের দাম্পত্যে জীবনের ইতি টানতে চলেছেন এশা। স্বামী ভরত তখতানির সঙ্গে নাকি এখন আর একছাদের নিচে থাকেন না নায়িকা।

মা মালিনীর জন্মদিন থেকে শুরু করে বলিউডের যেকোনো অনুষ্ঠানে এশা একা উপস্থিত হয়েছেন। অবশ্য দেওল পরিবারের অনুষ্ঠানে আবার এশার সাথে স্বামী ভরতকে দেখা যেত। 

 

১২ বছরের দাম্পত্য জীবনের ইত টানতে চলেছেন ধর্মেন্দ্রকন্যা এশা। ছবি: সংগৃহীত

 

দুই মেয়েকে নিয়ে মায়ের বাড়িতেই থাকেন অভিনেত্রী। সম্প্রতি ইরা খানের বিয়ের অনুষ্ঠানে মায়ের সঙ্গে দেখা যায় এশাকে। এমনকি অভিনেত্রীর জন্মদিনেও দেখা মেলেনি তার স্বামীর।
 
অন্যদিকে এশার স্বামী নাকি বেঙ্গালুরুতে তার প্রেমিকার সঙ্গে থাকেন। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এশা বা ভরত কেউই। অন্যদিকে এশা ও ভরত সোশ্যাল মিডিয়ায় পরস্পরকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেও, দীর্ঘদিন যাবৎ সেই রীতিতে ছেদ পড়েছে। তাই জল্পনা আরও জোর পেয়েছে।

এশা ও ভরত বিচ্ছেদের পথে হাঁটছেন। ছবি: সংগৃহীত
প্রসঙ্গত, ২০১২ সালের জুন মাসে হিরে ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন এশা। ২০১৭ সালে প্রথম সন্তান রাধ্যার জন্ম হয়। এর ঠিক দুবছর পর দ্বিতীয় সন্তান মীরার জন্ম হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit