বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

টানা দুইদিন বৃষ্টি হতে পারে যেসব জেলায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : দেশজুড়ে জেঁকে বসেছে তীব্র শীত। এর মধ্যেই সোমবার (১৫ জানুয়ারি) ঢাকাসহ বেশ কিছু জায়গায় রোদের দেখা মিলেছিল। তবে আজ (মঙ্গলবার) থেকে ফের শীতের তীব্রতা ও কুয়াশার ঘনত্ব দৃশ্যমান। এরমধ্যে টানা দুই দিনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় মঙ্গলবার (১৬ জানুয়ারি) খুলনা বিভাগে ১০ জেলার অধিকাংশ জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঠাণ্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

 

এ ছাড়া বুধবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ৪০ জেলায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাশাপাশি এ সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

কিউএনবি/অনিমা/১৬ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit