সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

পিএসসি-জেএসসি পরীক্ষার খবর গুজব, জানাল শিক্ষা মন্ত্রণালয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৬৪ Time View

ডেস্ক নিউজ :  বাতিলকৃত প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা পুনরায় নেওয়া হবে- এমন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা নজরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের। যদিও এ তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। সোমবার (১৫ জানুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এক তথ্য বিবরণীতে এ অনুরোধ জানিয়েছেন।

এতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তি প্রচার করছেন যে, প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৪ সালে আগের নিয়মে জেএসসি ও পিইসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব তথ্য মিথ্যা ও বানোয়াট এবং ভিত্তিহীন।

জানা গেছে, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী দায়িত্ব নেওয়ার পর নতুন কারিকুলামে প্রয়োজনে কিছু সংশোধনী আসতে পারে এমন আভাস দেন তিনি। এরপর বাতিল হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা পুনরায় নেওয়া হবে বলে গুজব ছড়ায়।

দ্রুতই এ তথ্য ফেসবুক-ইউটিউবে ছড়িয়ে পড়ে।

এরপরই শিক্ষা মন্ত্রণালয় তথ্য বিবরণীতে জানায়, এই তথ্যটি মিথ্যা ও বানোয়াট। একইসঙ্গে এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১৬ জানুয়ারী ২০২৪,/ দুপুর ২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit