মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সাইকেলের আশায় মুরগী বিক্রি, স্বপ্ন পূরণ হবে কী ক্ষুদে শিক্ষার্থী তামিমের? ৪৮তম বিশেষ বিসিএসের আরও ১৮৪ জনকে নিয়োগ বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহদী আমিন বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি কর্মকর্তাদের চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন না করার নির্দেশ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

ব্রাজিলে ভারি বৃষ্টি, ভূমিধসে নিহত ১১

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যে ভারি বৃষ্টির পর পানির ঢল ও ভূমিধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টির পর রাস্তাগুলো, রাজ্যের রাজধানী শহরের মেট্রো লাইন ও স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি ডুবে যায়। পানির ঢলের ধাক্কায় বহু গাছ উপড়ে পড়ে ও ভূমিধস হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রিওর মেয়র এদুয়ার্দো পাইস জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট লুয়িজ ইনাসিও লুলা দ্য সিলভার কেন্দ্রীয় সরকার সহায়তা পাঠানোর প্রস্তাব দিয়েছে। রোববার রাতে প্রবল বৃষ্টিতে রিও ডি জেনিরো শহরের অ্যাভিনিউগুলো তলিয়ে গিয়ে নদীর রূপ নেয় বলে জানিয়েছেন দেশটির দমকল পরিষেবা বিভাগ। 

ব্রাজিলের সবচেয়ে পরিচিত শহরটির প্রধান সড়কগুলোর অন্যতম অ্যাভেনিদা ডে ব্রাজিলে পানি গাড়িগুলোর ছাদ পর্যন্ত পৌঁছে যায়। আকস্মিক এ বন্যা ও ভূমিধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়। ঢলের তোড়ে নদীতে গাড়ি পড়ে এক নারী নিখোঁজ হন। বহু লাইনে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। ট্র্যাক তলিয়ে যাওয়ায় মেট্রোস্টেশনগুলোও বন্ধ রাখা হয়।

নগরীর কিছু অংশে মাত্র ২৪ ঘণ্টায় পুরো জানুয়ারি মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। মেয়র পাইস বাসিন্দাদের বের না হয়ে বাড়িতে থাকার আহ্বান জানিয়েছেন। এতে জরুরি বিভাগের কর্মীদের পক্ষে উদ্ধার অভিযান চালানো সহজ হবে বলে মনে করছেন তিনি। ব্রাজিলের দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, রিও ডি জেনিরো রাজ্যের আটটি শহরে এখনো ভূমিধসের প্রবল ঝুঁকি রয়ে গেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit